১৬ সেকেন্ডে ১৪ বার আঘাত, লোহার রড দিয়ে পিটিয়ে যুবককে খুনের অভিযোগ
লোহার রড নিয়ে আঘাত
পুলিশ সূত্রে খবর, মৃতের নাম অঙ্কিত প্যাটেল (২৮)। তাঁর বাড়ি মানসনগর এলাকায়। রবিবার বিকেলে, সাগর শহরের একটি হোটেলর সামনের রাস্তায় পিটিয়ে খুন করা হয় তাঁকে বলে অভিযোগ।
পুরো হামলার দৃশ্য ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। তাতেই দেখা যায় অভিযুক্ত যুবকের সঙ্গে কোনও বিষয় নিয়ে কথা কাটাকাটি হয় অঙ্কিতের। সেই সময়েই একটি লোহার পাইপ তুলে নিয়ে তাঁকে আক্রমণ করে অভিযুক্ত। অঙ্কিতের ওপর,বিশেষ করে মাথায়,বারবার আঘাত করতে দেখা যায় অভিযুক্তকে। সিসিটিভি ক্যামেরার ফুটেজ অনুযায়ী, প্রায় ১৬ সেকেন্ড ধরে চলা এই হামলায় অভিযুক্ত অঙ্কিতের মাথায় ১৪ বার আঘাত করা হয়।