Poster against Dev | দেব ও তাঁর আপ্তসহায়কের বিরুদ্ধে পোস্টার, ঘাটালে চাঞ্চল্য
ঘাটালের সাংসদ দীপক অধিকারী (দেব) ও তাঁর আপ্তসহায়ক রামপদ মান্না-সহ একাধিক তৃণমূল নেতার বিরুদ্ধে পোস্টার ঘিরে চাঞ্চল্য। ঘাটাল-পাঁশকুড়া রাজ্য সড়কের ঘাটাল ও দাসপুরের বিভিন্ন এলাকায় এই পোস্টারগুলি দেখা যায়। পোস্টারে দেব ও তাঁর আপ্তসহায়ককে নিয়ে একাধিক অভিযোগ ও কটাক্ষ করা হয়েছে। তবে পোস্টারগুলি কে বা কারা লাগিয়েছে, তার কোনও উল্লেখ নেই। ঘটনায় কোনও ক্যামেরার সামনে প্রতিক্রিয়া দেননি রামপদ মান্না। তিনি জানিয়েছেন, পোস্টারগুলি আগে দেখে তারপর মন্তব্য করবেন।