Teesta Elephant Calf Rescue | তিস্তায় ভেসে যাওয়া হস্তিশাবক উদ্ধার, বনদপ্তরের তরফে সোশ্যাল মিডিয়ায় পোস্ট সেই ভিডিয়ো - 24 Ghanta Bangla News
Home

Teesta Elephant Calf Rescue | তিস্তায় ভেসে যাওয়া হস্তিশাবক উদ্ধার, বনদপ্তরের তরফে সোশ্যাল মিডিয়ায় পোস্ট সেই ভিডিয়ো

Spread the love

তিস্তার স্রোতে ভেসে যাচ্ছিল এক সদ্যজাত হস্তিশাবক। নদীর পাড় থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে ভেসে যায় ওই হস্তিশাবকটি। বৈকুণ্ঠপুর বনদপ্তরের কর্মী ও স্থানীয় মৎস্যজীবীদের তৎপরতায় ভেসে যাওয়া হস্তিশাবকটিকে উদ্ধার করা হয়। শুধুই জীবন বাঁচানো নয়, নিবিড় সদিচ্ছায় সেই একরত্তিকে ফিরিয়ে দেওয়া হলো তার মায়ের কোলে। বনদপ্তরের তরফে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হলো সেই ভিডিয়ো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *