রাজবাড়ির তোপধ্বনি কানে আসতেই শুরু হয় শসা-বলি
মালিয়াড়া পঞ্চায়েতের প্রধান তথা রাজবাড়ির মেয়ে রিয়া চন্দ্রাষ্কর্য বলছিলেন, ‘এখানে প্রাচীন পুঁথি অনুসরণ করে দুর্গাপুজো হয়। পুজো হয় বৈষ্ণব মতে। কোনও বলিদানের বিধি নেই। সন্ধিপুজোয় বলির পরিবর্তে দেবীর উদ্দেশে পুষ্পাঞ্জলি নিবেদিত হয়। পুষ্পাঞ্জলি নিবেদনের পরে ভিতর থেকে বন্দুকের আওয়াজ হয়। সেই আওয়াজের পরে বাইরে দু’টি তোপধ্বনি হয়।’ মালিয়াড়া গ্রাম ছাড়াও লাগোয়া কুলডিহা, পিংরুই, উপরশোল, ন’পাড়া, মাধবপুর, মেটালি, মোহনপুর গ্রামের মানুষও এই পুজোয় অংশ নেন।