পুজোর আগে অভিনব দৃশ্য ধরা পড়ল বেলেঘাটা ৩৩ পল্লীর পুজো প্রাঙ্গণে। পুজোর তোড়জোড় আর গুরুদায়িত্ব সামলে কমিটির সদস্যরাই মেতে উঠেছেন ঝালমুড়ির স্বাদে। তাঁদের কথায়, পুজোর দিনগুলোয় এর আগে কখনও এ ভাবে ঝালমুড়ি খাওয়ার অভিজ্ঞতা হয়নি। তবে প্রথমবার এই আমেজ পেয়ে প্রত্যেকেই দারুণ উচ্ছ্বসিত।