২৫ দিনেই ৫৫ শিশুর মৃত্যু মালদা মেডিক্যালে - 24 Ghanta Bangla News
Home

২৫ দিনেই ৫৫ শিশুর মৃত্যু মালদা মেডিক্যালে

Spread the love

এই সময়, মালদা: মালদা মেডিক্যাল কলেজে গত মাসে ৮৯ সদ্যোজাতের মৃত্যুর ঘটনায় শোরগোল পড়ে গিয়েছিল রাজ্যে। তড়িঘড়ি কলকাতা থেকে চার জনের বিশেষ মেডিক্যাল টিম পাঠানো হয়েছিল মালদায়। তদন্তের পরে বদলি করে দেওয়া হয় মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপ্যাল প্রসেনজিৎ বর এবং শিশু বিভাগের প্রধানকে। চলতি মাসে গত ২৫ দিনে ৫৫ নবজাতকের মৃত্যু হওয়ায় ফের মাতৃমার পরিকাঠামো নিয়ে প্রশ্ন উঠেছে। ৫৫ সদ্যোজাতের মৃত্যুর কথা স্বীকার করেছেন মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। অল্প বয়সে প্রসবে সমস্যা, ওজন কম থাকার কারণে সদ্যোজাতদের মৃত্যু ঠেকানো যায়নি বলে জানিয়েছেন তাঁরা। মেডিক্যাল কলেজ সূত্রে জানা গিয়েছে, মৃত নবজাতকের মধ্যে ৩৫ জনের ওজন খুব কম ছিল। বাকি ২০ জনের মৃত্যু হয়েছে শ্বাসকষ্টজনিত কারণে এবং প্রসবের সময়ে। অল্প বয়সীদের জরায়ু সংকোচন ঠিক মতো না-হওয়ায় এই ঘটনা ঘটেছে। মৃতদের অধিকাংশের বাড়ি কালিয়াচক, সুজাপুর, হবিবপুর ও গাজোল এলাকায়। প্রথম কুড়ি দিনে মাতৃমা বিভাগে চল্লিশ জন, বাকি পাঁচ দিনে আরও পনেরো জনের মৃত্যু হয়েছে। মালদার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত ভাদুড়ী জানিয়েছেন, বাল্যবিবাহ রুখতে প্রচার চলছে। পুলিশ, প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *