১২ রাশির কেমন কাটবে মাস। Ei Samay
সিংহ রাশি
মঙ্গল ও বৃহস্পতির প্রভাবে সারামাস কাজে উদ্যম থাকবে। বাড়ির মেরামতি বা সংস্কারের কাজ শুরু করতে পারেন। ছোটখাটো ভ্রমণের সুযোগ আসতে পারে। পরিবারের কারও সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে। অফিসে কূটনীতি বজায় রাখতে হবে। দীর্ঘদিনের কাজের স্বীকৃতি মিলতে পারে।
কন্যা রাশি
অর্থনৈতিক উন্নতির সুযোগ রয়েছে। অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণ রাখাটা অত্যন্ত প্রয়োজন। নতুন চাকরি, পদোন্নতি, বেতনবৃদ্ধি বা অতিরিক্ত আয়ের সুযোগ আসতে পারে। নিজের অন্তর্দৃষ্টির উপর ভরসা রাখুন। খরচ বাড়তে পারে।
তুলা রাশি
অক্টোবরের প্রথম তিন সপ্তাহ আত্মবিশ্বাস বাড়বে। কর্মক্ষেত্রে স্বীকৃতি বাড়তে পারে। উন্নতির নতুন সুযোগ আসার সম্ভাবনা রয়েছে। টাকা-পয়সার বিষয়ে সতর্ক থাকুন। আয় বাড়ার সম্ভাবনা তৈরি হলেও, বুধ বক্রী হওয়ায় আর্থিক জটিলতা হতে পারে। এই মাসে কোনও অস্ত্রোপচার না করাই ভালো। বাজেট করে চলুন, না হলে মাসের শেষে মুশকিলে পড়তে পারেন।
বৃশ্চিক রাশি
মাসের শুরুতে একান্তে সময় কাটালে মানসিক শক্তি ফিরে পেতে পারেন। এই মাসে নিজের চেহারায় বড় পরিবর্তন না করাই ভালো। নিজের জন্য সময় রাখুন। অফিসে নেতৃত্বের সুযোগ আসতে পারে, নিজের গুরুত্বও বাড়বে। কথা বলার ক্ষেত্রে সতর্ক থাকুন। নিরিবিলিতে সঙ্গীর সঙ্গে সময় কাটালে সম্পর্ক মজবুত করার সুযোগ পাবেন।
ধনু রাশি
অক্টোবরে ধনু রাশির জাতকদের সামাজিক যোগাযোগ বাড়বে। বন্ধুদের সঙ্গে সময় কাটানোরও সুযোগ আসতে পারে। গুরুত্বপূর্ণ কোনও কাজে ব্যস্ততা বাড়বে। অক্টোবর প্রেমজীবনে ফের উষ্ণতা ফিরিয়ে আনতে পারে। চাকরি পরিবর্তনের সম্ভাবনাও তৈরি হতে পারে।
মকর রাশি
কর্মজীবনে উন্নতির সম্ভাবনা রয়েছে। নতুন কেরিয়ার গড়ার সুযোগ আসতে পারে। বন্ধুর সঙ্গে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। পুরোনো সমস্যা মেটানোর সুযোগ মিলবে। কর্মক্ষেত্রে নিজের ভাবমূর্তি উন্নত করার সুযোগ থাকবে। অক্টোবর প্রেমের জন্য ভালো সময়।
কুম্ভ রাশি
কর্মক্ষেত্রে ভুলের কারণে সমস্যা হতে পারে। তবে পরিস্থিতি সামলানোর সুযোগ থাকবে। কথাবার্তার বিষয়ে সতর্ক থাকা জরুরি। পুরোনো সম্পর্কের সমস্যা ফের সামনে আসতে পারে। বাড়ি পরিষ্কার, বাগান বা সংস্কারের কাজ করার জন্য উপযুক্ত।
মীন রাশি
অক্টোবরে টাকার বিষয়ে বিশেষ সতর্ক থাকা প্রয়োজন। আর্থিক উপদেষ্টার সঙ্গে বসে বাজেট ও বিনিয়োগ নিয়ে পর্যালোচনা করতে পারেন। ভ্রমণের জন্য খরচ বাড়তে পারে। এই মাসে আর্থিক সিদ্ধান্ত নেওয়ার সময় বিশেষ সতর্ক থাকতে হবে। অতিরিক্ত খরচের আশঙ্কা রয়েছে।