সব ঠিক ছিল, কেন উড়ল না মমতার হেলিকপ্টার? – Bengali News | Why Mamata Banerjee’s Helicopter did not fly for Bongaon
উত্তরবঙ্গ থেকে ফেরার সময় একবার মুখ্যমন্ত্রীর হেলিকপ্টারের জরুরি অবতরণ করতে হয়েছিল একবার। আর মঙ্গলবার ঘটল আরও এক বিভ্রাট। হেলিগো সংস্থার হেলিকপ্টারে চড়েন মুখ্যমন্ত্রী মমতা। এদিন উড়লই না সেই কপ্টার। বেজায় ক্ষুব্ধ হয়েছেন মমতা। পরিবহন দফতরও এই বিষয়টায় যার পর নাই অসন্তুষ্ট।
পরিবহনমন্ত্রী জানিয়েছেন, জরিমানা করা হবে ওই সংস্থাকে। দিতে হবে মোটা টাকা। কারণ, বিকল্প কোনও কপ্টারের ব্যবস্থা করে দেয়নি সংস্থা। পাশাপাশি শোকজ করা হয়েছে সংস্থাটিকে।