হাওড়া স্টেশনে ২১ লক্ষ টাকা নগদ ও সোনা-সহ এক ব্যক্তি আটক
উল্লেখ্য, হাওড়া স্টেশন থেকে নগদ টাকা উদ্ধারে এই ঘটনা প্রথম নয়। চলতি সপ্তাহেই হাওড়া স্টেশন থেকেই আগেই আরও দু’জনের কাছ থেকে উদ্ধার হয়েছে নগদ টাকা। ওই দু’টি পৃথক অভিযানে আরপিএফ আধিকারিকরা প্রায় ৬৭ লক্ষ টাকা এবং ২৩ লক্ষ টাকা নগদ উদ্ধার করেছিলেন। গত সোমবার, হাওড়া স্টেশনের ১২ নম্বর প্ল্যাটফর্ম থেকে সন্দেহের ভিত্তিতে, গান্ধীধাম এক্সপ্রেসে আসা এক যাত্রীর ব্যাগে তল্লাশি চালায় পুলিশ। ওই ব্যক্তির সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে ২৩ লক্ষ ৫০ হাজার টাকা নগদ পাওয়া যায়। এর পরে, শুক্রবার ফের এক যাত্রীর কাছ থেকে উদ্ধার হয় টাকা এবং সোনার গয়না।