সুনীতাকে বিঁধলেন গোবিন্দার নায়িকা কোমলরানি?
গোবিন্দাকে ঘিরে ব্যক্তিগত জীবনের বিতর্ক যেন কিছুতেই থামছে না। স্ত্রী সুনীতা আহুজার সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে বেশ কিছুদিন ধরেই নানা জল্পনা চলছে। তারই মধ্যে ‘রূপা’ ছবির সহ-অভিনেত্রী কমল রানি স্বর্ণকারের সঙ্গে গোবিন্দার ঘনিষ্ঠতা নিয়েও শুরু হয়েছে চর্চা। সম্প্রতি লালবাগচা রাজার মণ্ডপে কমল রানির সঙ্গে গোবিন্দাকে দেখা যাওয়ায় সেই জল্পনা আরও বেড়েছে। গোবিন্দার পরে এ বার সেই জল্পনায় মুখ খুললেন কমল রানি।