‘এটাই শেষ’, বিশ্বকাপের আগে বড় ঘোষণা কোহলির
২০২৭ সালের ODI বিশ্বকাপে খেলবেন? এই নিয়ে মুখ খুললেন বিরাট কোহলি নিজেই। ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ODI সিরিজ় শুরুর আগেই ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা স্পষ্ট করে দিলেন তিনি। ভারতের হয়ে ২০২৭ সালের বিশ্বকাপেই শেষবার নামবেন, তা এক সাক্ষাৎকারে জানিয়ে দিলেন বিরাট। তাই নিজের শেষ বিশ্বকাপে ভারতকে ট্রফি জেতানোই এখন পাখির চোখ কোহলির। তবে বিশ্বকাপের পরেই অবসর নেবেন কি না, তা জানাননি তিনি।