দত্তপুকুরে ঘর থেকে উদ্ধার দম্পতির দেহ
মৃত গীতশ্রীর পরিবারের তরফে শ্বশুরবাড়িতে পারিবারিক অশান্তি এবং ওই দম্পতির উপর চাপ সৃষ্টি করার অভিযোগ তোলা হয়েছে। তবে ঠিক কী কারণে এই ঘটনা ঘটেছে, তা এখনও স্পষ্ট নয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের রিপোর্ট এবং তদন্তের পরেই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে আরও পরিষ্কার হওয়া যাবে।
স্থানীয়দের কথায়, প্রসেন অত্যন্ত শান্ত ও ভদ্র স্বভাবের যুবক হিসেবে পরিচিত ছিলেন। দম্পতির এমন মৃত্যুতে হতবাক এলাকার বাসিন্দারা। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও প্রতিবেশীদের মধ্যে। তবে ঠিক কি কারণে দম্পতির এমন সিদ্ধান্ত নিল তা ঘিরেই তৈরি হয়েছে রহস্য।