শতবর্ষে বঙ্গেও শাখা দ্বিগুণ করার লক্ষ্য RSS-এর
অক্টোবরের মধ্যেই শেষ করা হবে এই শাখা বৃদ্ধির কাজ৷ এই লক্ষ্যে ১-১০ অক্টোবর রাজ্যের সব জেলায় বিশেষ অভিযান চালাবে সঙ্ঘ৷ ২০১১–তে তৃণমূল রাজ্যে ক্ষমতায় আসার সময়ে বাংলায় আরএসএস-র শাখার সংখ্যা ছিল ৫৮০৷ আরএসএস সূত্রের দাবি, ২০১৪–তে রাজ্যে শাখার সংখ্যা বেড়ে হয় ১,২৮০৷ ২০১৬-এর ডিসেম্বরে সংখ্যাটা ছিল ১,৪৯২, এ বছরের মে মাসে বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের আগে পর্যন্ত বাংলায় সঙ্ঘে শাখার সংখ্যা ছিল প্রায় ৫,০০০৷