প্যাচওয়ার্কের পরেও বৃষ্টিতে বেহাল রাস্তা, উদ্বেগে পুর কর্তৃপক্ষ
পুরসভার সড়ক বিভাগ সূত্রে জানা গিয়েছে, যে সব রাস্তায় প্যাচওয়ার্ক হয়েছিল, গত কয়েক দিনের বৃষ্টিতে সেই সব রাস্তার অনেক জায়গাতেই পিচ উঠে ইটের আস্তরণ বেরিয়ে এসেছে। অনেক জায়গায় নতুন করে গর্ত হয়েছে। নতুন করে খারাপ হওয়া রাস্তার তালিকায় বালিগঞ্জ, টালিগঞ্জ, যাদবপুর, বেহালার নাম জুড়েছে। এ ছাড়া কলেজ স্ট্রিট, চিত্তরঞ্জন অ্যাভিনিউ, দীনেন্দ্র স্ট্রিট, বিডন স্ট্রিট, বিধান সরণির বেশ কিছু অংশের রাস্তা খুবই খারাপ।