৯ বছরেই বিস্ময় বালক! ৭০০ শ্লোক মুখস্থ করে তৈরি করেছে অফলাইন গীতা অ্যাপ
তবে বৃষবর্ধনের বিশেষত্ব শুধু সংস্কৃতচর্চায় নয়। সে তৈরি করেছে ‘GitaVardhan’ নামে একটি বিনামূল্যের অ্যাপ, যেখানে গীতার সম্পূর্ণ পাঠ ১৩টি ভারতীয় ভাষায় রয়েছে। এতে সংস্কৃত শ্লোক, তার নিজের কণ্ঠে আবৃত্তি, ইংরেজি ব্যাকরণ বিশ্লেষণও রাখা হয়েছে।
সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, অ্যাপটি একবার ইনস্টল করার পরে ইন্টারনেট ছাড়াই এটি ব্যবহার করা যায়। অ্যাপের ডেটা অনুযায়ী এতে বিজ্ঞাপন, সাবস্ক্রিপশন বা ট্র্যাকার নেই এবং কোনও ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা হয় না।
এখানেই শেষ নয়। বৃষবর্ধন তৈরি করেছে ছোট আকারের একটি ভয়েস-কন্ট্রোল গীতা রিডার। ESP32 মাইক্রোকন্ট্রোলার, মাইক্রোফোন, অ্যামপ্লিফায়ার ও ডিসপ্লে ব্যবহার করে তৈরি এই ডিভাইসগুলিতে ই-ইঙ্ক স্ক্রিন রয়েছে। আবার কিছুতে টাচস্ক্রিন রয়েছে।
সংস্কৃতের পাশাপাশি কন্নড়, তামিল ও তেলুগু শেখার জন্যও সে অ্যাপ তৈরি করেছে। অর্থাৎ যাঁরা প্রাচীন ভাষা ও আধুনিক প্রযুক্তিকে একসঙ্গে ব্যবহার করতে চান, তাঁরা অনায়াসেই এটি ব্যবহার করতে পারবেন। তাই মাত্র ৯ বছর বয়সে বৃষবর্ধনের এই সাফল্য বর্তমানে সোশ্যল মিডিয়ায় বেশ ভাইরাল।