হাইকোর্টের নির্দেশে বদলি হলেন প্রবীণ প্রধান শিক্ষক
আদালতের নির্দেশ অনুযায়ী, পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন, মধ্যশিক্ষা পর্ষদ এবং সংশ্লিষ্ট শিক্ষা দপ্তর কী পদক্ষেপ করে, সেদিকেই নজর রয়েছে শিক্ষা মহলের। পাশাপাশি, নির্ধারিত সময়সীমার মধ্যে বিকাশচন্দ্র রায় পুরশুড়া হাইস্কুলে যোগ দেন কি না এবং আরামবাগ উচ্চ বিদ্যালয়ে নতুন প্রধান শিক্ষক নিয়োগের প্রক্রিয়া কী ভাবে এগোয়, তা নিয়েও তৈরি হয়েছে কৌতূহল। তবে প্রধান শিক্ষক বিকাশচন্দ্র রায়ের এই বদলির ঘটনা আর তা নিয়ে মামলা প্রকাশ্যে আসতেই, তীব্র শোরগোল পড়ে যায় আরামবাগ শহরজুড়ে। অভিভাবক মহলেও প্রশ্ন উঠেছে, তা হলে বিকাশের বদলি ও আরামবাগ হাইস্কুলে প্রধান শিক্ষক পদে আসীন হওয়াটা কি অবৈধ ছিল?