রাতের অন্ধকার, জেলিফিশ আর প্রতিকূল ঢেউকে হারিয়ে ক্যাটলিনা চ্যানেল জয় করলেন বাংলার সাঁতারু - 24 Ghanta Bangla News
Home

রাতের অন্ধকার, জেলিফিশ আর প্রতিকূল ঢেউকে হারিয়ে ক্যাটলিনা চ্যানেল জয় করলেন বাংলার সাঁতারু

Spread the love

কলকাতা: প্রশান্ত মহাসাগরের বুকে অবস্থিত কঠিন ক্যাটলিনা চ্যানেল (Catalina Channel) জয় করে দেশের ও রাজ্যের নাম উজ্জ্বল করলেন মেদিনীপুরের অদম্য সাঁতারু আফরিন যাবি। আমেরিকার স্থানীয়…

কলকাতা: প্রশান্ত মহাসাগরের বুকে অবস্থিত কঠিন ক্যাটলিনা চ্যানেল (Catalina Channel) জয় করে দেশের ও রাজ্যের নাম উজ্জ্বল করলেন মেদিনীপুরের অদম্য সাঁতারু আফরিন যাবি। আমেরিকার স্থানীয় সময় অনুযায়ী গত ২২ সেপ্টেম্বর রাত ১১টা নাগাদ ক্যালিফোর্নিয়ার সান পেড্রো থেকে নিজের এই ঐতিহাসিক সাঁতার শুরু করেন তিনি। রাতের অন্ধকার, তীব্র ঠান্ডা জল, প্রতিকূল স্রোত, প্রবল ঢেউ এবং জেলিফিশের কামড় ও বাধার মতো সমস্ত প্রতিকূলতা পেরিয়ে সফলভাবে নিজের গন্তব্যে পৌঁছন আফরিন। দীর্ঘ ৩২.৫ কিলোমিটার পথ সাঁতরে অতিক্রম করতে তাঁর মোট সময় লেগেছে ১৫ ঘণ্টা ৫১ সেকেন্ড।

এর আগেও সাহসিকতার একাধিক নজির গড়েছেন এই তরুণী সাঁতারু। ২০২৫ সালের ২৯ জুলাই মাত্র ১৩ ঘণ্টা ১৩ মিনিটে ইংলিশ চ্যানেল এবং ২০২৬ সালের মে মাসে মাত্র ৭ ঘণ্টা ৫ মিনিটে পাক প্রণালী (Palk Strait) সফলভাবে অতিক্রম করেছিলেন আফরিন।

কী বলছেন আফরিনের পরিবার?

মেদিনীপুর শহরের দেওয়ান বাবার চক এলাকার বাসিন্দা আফরিনের এই বিশ্বজয়ের খবরে উচ্ছ্বসিত তাঁর পরিবার ও সমগ্র মেদিনীপুরবাসী। আফরিনের বাবা পিয়ার আলী জানান, ক্যাটলিনা চ্যানেল জয়ের এই পথ অত্যন্ত বিপদসঙ্কুল ও কঠিন ছিল। সমুদ্রে ব্লু হোয়েল, সি লায়ন ও তিমির মতো বিশাল সামুদ্রিক প্রাণীর উপস্থিতি থাকলেও সৌভাগ্যবশত সেগুলি আফরিনের নজরে আসেনি। তবে মাঝপথে জেলিফিশের আক্রমণের কারণে তাঁকে বেশ কিছু সমস্যার মুখে পড়তে হয়েছিল। সমস্ত বাধা জয় করে আফরিনের এই অসামান্য সাফল্যে গর্বিত শহরবাসী। আগামী দিনেও তিনি আরও বড় সাফল্য অর্জন করবেন, এই আশাতেই বুক বাঁধছে তাঁর পরিবার।

মৃতদের ৯ লাখ, ক্ষতিগ্রস্তদের ৩০ হাজার! সবং পরিদর্শনে গিয়ে আর কী ঘোষণা শুভেন্দুর?

Advertisements


   


   

বাড়ি সংক্রান্ত নথি তলব! আজই পুরসভার দফতরে যেতে পারেন অভিষেকের বাবা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *