'অনেক ধরনের গল্প শোনাতেন', কলকাতায় এসে কাঞ্চন-কীর্তি ফাঁস কার্তিকের - Bengali News | Kartik aryan opens up on kanchan mallick know all details - 24 Ghanta Bangla News
Home

‘অনেক ধরনের গল্প শোনাতেন’, কলকাতায় এসে কাঞ্চন-কীর্তি ফাঁস কার্তিকের – Bengali News | Kartik aryan opens up on kanchan mallick know all details

Spread the love

কাঞ্চন মল্লিক, টলিপাড়ার ছেড়ে এবার বলিউড কাঁপাতে চলেছেন। দীপাবলিতেই আসছে তাঁর ছবি ‘ভুল ভুলাইয়া থ্রি’। কাজ করলেন কার্তিক আরিয়ান বিদ্যা বালানের সঙ্গে। বাংলার এই অভিনেতার সঙ্গে কাজ করে কেমন লাগল ভুল ভুলাইয়া টিমের? কলকাতার প্রচারে এসে মুখ খুললেন কার্তিক আরিয়ান। এক কথায় জানিয়ে দিলেন, কাঞ্চন দারুণ অভিনেতা। তাঁর সঙ্গে কাজের অভিজ্ঞতাও দারুণ। কার্তিকের কথায়, ‘সেটে অনেক ধরনের গল্প শোনাতেন। উনি খুব জ্ঞানী। ওনার সঙ্গে কথা বলে অনেক কিছু জানতে পেরেছি। অনেক দৃশ্যই ওনার সঙ্গে করেছি। বেশ দীর্ঘ সেই দৃশ্যগুলো। দারুণ আনন্দ পেয়েছি ওনার সঙ্গে কাজ করে। উনি সত্যি ভীষণ ভাল অভিনেতা। কিছু কিছু দৃশ্যে কেবল চোখ দিয়ে কমেডি করে গিয়েছেন। ছবিতে আপনারা দেখতেই পাবেন। দশ্যে প্রাণ ঢেলে দিতেন।’

টলিউড থেকে বলিউড কিংবা বলিউড থেকে টলিপাড়া, সেলেবরা ভাল চরিত্র পেলেই সে সুযোগ গ্রহণ করে থাকেন। বর্তমানে বাংলা ইন্ডাস্ট্রির বহু তারকাই বলিউড থেকে দক্ষিণ ভারতে কাজ করছেন। সম্প্রতি কাঞ্চন মল্লিকের ঝুলিতেও আসে এই প্রজেক্ট। যা নিয়ে বাঙালি দর্শকদের মনে বেশ উৎসাহ। অতীতে এই প্রসঙ্গে কাঞ্চন মল্লিকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেছিলেন, “৩৩ বছর হয়ে গেল বাংলা ইন্ডাস্ট্রিতে কাজ করছি। এই ইন্ডাস্ট্রি আমায় অনেক সম্মান আর পরিচিতি দিয়েছে। কিন্তু যে মুহূর্তে অন্য ইন্ডাস্ট্রিতে কাজ করতে যাই, ভয় লাগে সেই প্রথম দিনের মতোই। কিন্তু সেখানে পৌঁছনোর পর সবাই বাংলা ইন্ডাস্ট্রির মতোই আমায় গ্রহণ করে নিয়েছে এ এক আলাদা ধরনের স্বীকৃতি। ভগবানকে অশেষ ধন্যবাদ আমায় এত ভালবাসা দেওয়ার জন্য। আমার আগামী কাজ ‘ভুলভুলাইয়া ৩’র জন্যও এই একই ধরনের ভালবাসা আমার দরকার। আগামী দীপাবলিতে হয়তো সে আসছে। গোটা ভুলভুলাইয়া ৩ টিমকে অশেষ ধন্যবাদ আমার সঙ্গে কাজ করার জন্য।”

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *