এশিয়ান গেমসে ইতিহাস গড়লেন বারানিকা
এশিয়ান গেমসে পোল ভল্টে নজির গড়ল ভারত। শুক্রবার মহিলাদের পোল ভল্টে ব্রোঞ্জ জিতলেন বারানিকা এলাঙ্গোভান। প্রথম ভারতীয় অ্যাথলিট হিসেবে এশিয়ান গেমসে এই ইভেন্টে পদক জিতলেন ২৯ বছরের মহিলা অ্যাথলিট। নাগোয়ার মিজুহো পার্ক অ্যাথলেটিক স্টেডিয়ামে আয়োজিত ইভেন্টে বারানিকা যুগ্ম ভাবে ব্রোঞ্জ জিতলেন। দু’জনেরই সেরা লাফ ছিল ৪.১৫ মিটার। কাউন্টব্যাকেও দু’জনের ফলাফল সমান থাকায় তাঁদের ব্রোঞ্জ দেওয়া হয়।