চম্পত রাইয়ের উত্তরসূরি কৃষ্ণ মোহন, কে এই অবসরপ্রাপ্ত IFS আধিকারিক? সামলাতে পারবেন দান কেলেঙ্কারি?
এ দিন বৈঠকে ট্রাস্টের কোষাধ্যক্ষ গোবিন্দদেব গিরির পাশেই বসেছিলেন কৃষ্ণ মোহন। গোবিন্দদেব তাঁর নাম ঘোষণা করে জানান, নতুন সাধারণ সম্পাদক নিয়োগ না হওয়া পর্যন্ত কৃষ্ণ মোহনই দায়িত্ব সামলাবেন। অন্তর্বর্তী সাধারণ সম্পাদক হওয়ার পরে প্রথম প্রতিক্রিয়ায় কৃষ্ণ মোহন বলেন, ‘দান-কেলেঙ্কারির ঘটনায় ভক্তরা আস্থা হারিয়েছেন। সেই আস্থা পুনরুদ্ধারে ট্রাস্ট প্রয়োজনীয় পদক্ষেপ করবে।’