Dhupguri News: ঢেলে দিয়েছে বিষ, মরে-মরে ভেসে উঠেছে রুই-কাতলা, কান্না মাছ চাষির | Allegations of fish killing in pond Dhupguri - 24 Ghanta Bangla News
Home

Dhupguri News: ঢেলে দিয়েছে বিষ, মরে-মরে ভেসে উঠেছে রুই-কাতলা, কান্না মাছ চাষির | Allegations of fish killing in pond Dhupguri

Spread the love

ধূপগুড়িতে মাছে বিষ দিয়ে মেরে ফেলার অভিযোগImage Credit: Tv9 Bangla

ধূপগুড়ি: ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। পুকুরে জল পুরো ভর্তি। কিন্তু তাতে কী! সেই পুকুরের সব মাছ মরে ভেসে উঠেছে। গভীর রাতে পুকুরে বিষ প্রয়োগ করে সমস্ত মাছ মেরে দেওয়ার অভিযোগ। ঘটনায় মাথায় হাত মাছচাষির। ধূপগুড়ি ব্লকের উত্তর গোসাইহাট গ্রামের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মাছচাষি তাপস রায়ের দাবি, পুকুরে কেউ বা কারা বিষ ঢেলে দিয়েছিল। তার জেরেই প্রায় আড়াই লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে খবর। ইতিমধ্যেই ঘটনার তদন্ত চেয়ে ধূপগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।

ধূপগুড়ি পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের সূর্যসেন কলোনি পাড়ার বাসিন্দা তাপস রায়। গোসাইহাট এলাকায় একটি পুকুর লিজ নিয়ে দীর্ঘদিন ধরে সেখানে মাছ চাষ করছিলেন তিনি। সংসার চালানোর পাশাপাশি ভবিষ্যতের আশায় ওই পুকুরে বাটা, রুই, কাতলা-সহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা ছেড়েছিলেন। নিয়মিত পরিচর্যায় মাছগুলিও ধীরে ধীরে বড় হয়ে উঠছিল। তাপস বলেন, “এর আগেও একবার হয়েছিল। ফের একবার এমন ঘটনা ঘটল। খুবই খারাপ লাগছে। কী বলব আর। চার মাসের লিজে নেওয়া ছিল। তখনই মাছ মারা ছিল।”

অভিযোগ, গভীর রাতে অন্ধকারের সুযোগ নিয়ে কেউ পুকুরের জলে বিষ প্রয়োগ করে। বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠে পুকুরের কাছে যেতেই তাপস রায়ের নজরে আসে জলের উপর অসংখ্য মাছ ভেসে রয়েছে। পরে পুকুরের বিভিন্ন অংশে মৃত মাছ দেখতে পান তিনি। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়তেই স্থানীয় বাসিন্দারাও ঘটনাস্থলে ভিড় করেন। মাছচাষির অভিযোগ, বিষের প্রভাবেই পুকুরের মাছগুলি মারা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *