২০৩৫-এর মধ্যে রাজ্যে ১ লক্ষ কোটি টাকার বিনিয়োগ, হাসপাতালের শিল্যান্যাস করে বার্তা আদানির
শুধু স্বাস্থ্যক্ষেত্রেই নয়, আগামী ২০৩৫ সালের মধ্যে বাংলায় সামগ্রিক পরিকাঠামো খাতে ১ লক্ষ কোটি টাকা পর্যন্ত বিনিয়োগের লক্ষ্যমাত্রা স্থির করেছে আদানি গোষ্ঠী। বন্দর ও লজিস্টিকস (Ports & Logistics), বিদ্যুৎ উৎপাদন, পরিবহন ও বণ্টন (Power Generation, Transmission & Distribution), সড়ক, সেতু, রোপওয়ে, গ্রিন সিমেন্ট উৎপাদন এবং হাইপারস্কেল ডেটা সেন্টার (Data Centers) তৈরিতে এই বিপুল পুঁজি ঢালা হবে।