স্বামীর মৃত্যুর তিন মাসের মধ্যেই প্রেম? মহিলা ও যুবককে খুঁটিতে বেঁধে মুখে চুনকালি চন্দ্রকোণায়, চিহ্নিত ২
চন্দ্রকোণা থানার এক পুলিশ আধিকারিক জানান, বাড়িতে এক যুবকের আনাগোনা দেখে ক্ষোভে ফেটে পড়েছিলেন গ্রামবাসীরা। পরে পুলিশ গিয়ে ওই মহিলা এবং যুবককে উদ্ধার করেন। পুলিশ আধিকারিক বলেন, ‘কোনও পক্ষই থানায় অভিযোগ দায়ের করেনি। তাই এই ঘটনায় কাউকে গ্রেপ্তার বা আটক করা হয়নি। কয়েক মাস আগেই মারা গিয়েছিলেন মহিলার স্বামী।’
পুলিশ সূত্রে খবর, ওই মহিলা এবং যুবককে পরে ছেড়েও দেওয়া হয়েছে। মহিলার বাপের বাড়ি আনন্দপুর থানার ললাপাট গ্রামে। পুলিশ ছেড়ে দেওয়ার পরে ওই মহিলা তাঁর বাপের বাড়ি ফিরে গিয়েছেন। যদিও ওই যুবক তাঁর বাড়িতে ফিরে গিয়েছেন কি না, সেই খবর পুলিশের তরফে মেলেনি।