শুধু জ্ঞানেশ নন, এর আগেও একাধিক বার বিতর্কে জড়িয়েছিল নির্বাচন কমিশন, রইল সেই ইতিহাস - 24 Ghanta Bangla News
Home

শুধু জ্ঞানেশ নন, এর আগেও একাধিক বার বিতর্কে জড়িয়েছিল নির্বাচন কমিশন, রইল সেই ইতিহাস

Spread the love

টি এন শেষন 

নির্বাচন কমিশনের ইতিহাসে অন্যতম চর্চিত মুখ্য নির্বাচন কমিশনার টি এন শেষনের সময়কাল। নির্বাচন কমিশনকে একটি শক্তিশালী ও স্বাধীন সংস্থা হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছিলেন তিনি। তবে একক ভাবে সেশনের বেশ কিছু সিদ্ধান্তের বিরোধিতা করা হয় বিভিন্ন শিবির থেকে। ১৯৯০ থেকে ১৯৯৬ পর্যন্ত নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বভার সামলেছেন তিনি। আইএএস এবং আইপিএস, দু’টি পরীক্ষাতেই প্রথম স্থানাধিকারী ছিলেন শেষন।

১৯৯৩ সালে পি ভি নরসিমা রাও সরকারের আমলে বহু-সদস্যের কমিশন তৈরি হয়। মুখ্য নির্বাচন কমিশনার ছাড়াও এমএস গিল এবং জিভিজি কৃষ্ণমূর্তিকে কমিশনার পদে নিযুক্ত করা হয়। সেই থেকেই তিন কমিশনার নিয়োগের প্রথা শুরু হয়। এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন শেষন। তাঁর যুক্তি ছিল, অতিরিক্ত কমিশনার নিয়োগের মাধ্যমে সিইসি-র সাংবিধানিক কর্তৃত্বকে খর্ব করা হচ্ছে। তবে দেশের শীর্ষ আদালত সেশনের সেই আবেদন খারিজ করে দেয়। সুপ্রিম কোর্ট জানায়, সংবিধানের ৩২৪ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী কমিশন একাধিক সদস্যের হতে পারে এবং অন্য কমিশনাররাও সিইসি-র মতো সমপর্যায়ের সিদ্ধান্ত গ্রহণকারী সদস্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *