বড় দায়িত্বে লক্ষ্মীরতন শুক্লা, এই দলের কোচ করল BCCI
বড় দায়িত্ব পেলেন বাংলার সিনিয়র দলের কোচ লক্ষ্মীরতন শুক্লা। নতুন ভূমিকায় দেখা যেতে চলেছে তাঁকে। BCCI-এর সঙ্গে নাম জুড়ল তাঁর। জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে আসন্ন ইরানি কাপের ম্যাচে ‘রেস্ট অফ ইন্ডিয়া’ দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ করা হয়েছে প্রাক্তন ভারতীয় অলরাউন্ডারকে। BCCI-এর কোনও দলের কোচ হিসেবে এই প্রথম দায়িত্ব পেলেন বাংলার লক্ষ্মীরতন।