‘নতুন যাকে প্রতীক দেওয়া হয়েছে, তিনি কি স্পেশাল?’, ISF-এর প্রতীক বদল মামলায় হাইকোর্টে উঠল প্রশ্ন
‘নতুন যিনি প্রতীক পেলেন, তিনি কি স্পেশাল?’
এ দিন আদালতে ডেমোক্রেটিক তৃণমূল কংগ্রেসের আইনজীবীও উপস্থিত ছিলেন। তিনি আদালতে জানান, কমিশন তাঁদের তিনটে চিহ্ন দিয়ে পছন্দ করতে বলেছিল। তাঁরা তাই করেছেন। বিচারপতির নির্দেশ, কমিশনকে জেনে আসতে হবে যে, কেন ISF-এর প্রতীক দেওয়ার আগে বিজ্ঞপ্তি জারি করা হয়নি? বিচারপতির প্রশ্ন, ‘আমার জানতে ইচ্ছে করছে, নতুন যাকে দেওয়া হয়েছে, তিনি কি স্পেশাল, যে তাঁকে ওই সিম্বল দিতে হলো?’ আগামিকাল, ২৫ সেপ্টেম্বর ফের এই মামলার শুনানি।