‘জ্ঞানেশই সবচেয়ে বড় দেশদ্রোহী’, ৪৮ ঘণ্টার মধ্যে ইস্তফা না দিলে দেশ জুড়ে আন্দোলন, হুঁশিয়ারি ‘ককরোচ’দের
‘ককরোচ’দের অভিযোগ করেন, বিজেপির স্বার্থরক্ষা করতেই ভোটার তালিকা থেকে যোগ্য ভোটারদের নাম বাদ দিচ্ছেন জ্ঞানেশ। বিরোধী দলগুলিকে কোণঠাসা করতেই কমিশন এ ভাবে কাজ করছে বলেও অভিযোগ করে তারা। দীপকে বলেন, ‘বিজেপির নির্বাচনী সাফল্যের নেপথ্য কারিগর সিইসি জ্ঞানেশ কুমার। তাঁর নিয়োগের পরেই মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, হরিয়ানা, অসম-সহ অন্যান্য রাজ্যে বিজেপির ভোট বেড়েছে।’
যদিও বুধবারই কমিশন দাবি করেছে, সমস্ত সিদ্ধান্ত ঐকমত্যের ভিত্তিতেই হয়েছে। দুই নির্বাচন কমিশনারের যে ভিন্ন মত ছিল, তা অস্বীকার করেনি কমিশন। তবে কমিশনের বিবৃতিতে দাবি, সিদ্ধান্ত গ্রহণের সময় বিভিন্ন মত উঠে আসে। সেটা নির্বাচন কমিশনের মধ্যে মতবিরোধ নয়, সেটা প্রক্রিয়ারই স্বাভাবিক অঙ্গ।