কী যে হারালাম ভাষায় প্রকাশ করতে পারব না: শতাব্দী - 24 Ghanta Bangla News
Home

কী যে হারালাম ভাষায় প্রকাশ করতে পারব না: শতাব্দী

Spread the love

অভিনেত্রী শতাব্দী রায়ের বাবা শৈলেন রায় প্রয়াত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। সপ্তাহখানেক আগেই ঘটনাটি ঘটেছে। একরাশ মন খারাপ নিয়েই স্মৃতি ভাগ শতাব্দী রায়ের। ‘এই সময় অনলাইন’কে অভিনেত্রী-সাংসদ বলেন, ‘আসলে বাবার মৃত্যুটা এত আকস্মিক যে আমি এখনও বিষয়টার সঙ্গে ঠিক ধাতস্থ হইনি। সুগার, প্রেশার কিছুই ছিল না। হঠাৎ ধরা পড়ল ফুসফুসে ক্যান্সার। গত ৩০ অগাস্ট হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ১৫ দিনের মধ্যে সব শেষ।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *