এইমসের ধাঁচে আয়ুর্বেদ প্রতিষ্ঠান বঙ্গে - 24 Ghanta Bangla News
Home

এইমসের ধাঁচে আয়ুর্বেদ প্রতিষ্ঠান বঙ্গে

Spread the love

আয়ুর্বেদিক চিকিৎসা ও গবেষণা পরিকাঠামো শক্তিশালী করতে এইমসের ধাঁচে বাংলায় তৈরি হতে চলেছে ‘অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদ সায়েন্সেস’। নয়াদিল্লির সরিতা বিহারের আদলে এই প্রতিষ্ঠানে এক ছাদের তলায় মিলবে আয়ুর্বেদিক চিকিৎসা, শিক্ষা ও গবেষণার সুযোগ। বাঁকুড়ার বিষ্ণুপুরে প্রায় ১২০ বিঘা জমি প্রাথমিক ভাবে চিহ্নিত হয়েছে। সেখানে ৩০০ শয্যার হাসপাতালের পাশাপাশি ১০০ সিটের কলেজ তৈরির পরিকল্পনা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *