জামুইয়ের পরে এ বার সমস্তিপুরে তরুণীকে টানাহেঁচড়া
বিহারের জামুইয়ে নাবালিকা হেনস্থার ঘটনার রেশ কাটতে না কাটতেই এ বার সমস্তিপুর। নির্জন রাস্তায় এক তরুণীকে ঘিরে ধরে হেনস্থা, গালিগালাজ এবং অশালীন আচরণের অভিযোগ উঠল একদল যুবকের বিরুদ্ধে। এমনকী তরুণীর হাতও মুচকে দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনার ৫৮ সেকেন্ডের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তৎপর হয় পুলিশ। ইতিমধ্যেই ভিডিয়োয় দেখা চার যুবককে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। ঘটনাটি ঘটেছে সমস্তিপুর কর্পূরীগ্রাম থানার জগতসিংহপুর গ্রামের বাঁধ বাইপাস রোডে।