‘বেআইনি ভাবে কাজ করছেন জ্ঞানেশ কুমার, সুপ্রিম কোর্ট নজর দিক’, SIR নিয়ে অন্দরের আপত্তি প্রকাশ্যে আসতেই সরব বিরোধীরা
বিরোধীদের প্রশ্ন
বিরোধীদের মূল প্রশ্ন, তিন সদস্যের সাংবিধানিক প্রতিষ্ঠানে যদি দুই নির্বাচন কমিশনার কোনও সিদ্ধান্ত বা প্রক্রিয়া নিয়ে বারবার আপত্তি জানিয়ে থাকেন, তা হলে সেই আপত্তিগুলি কী ভাবে নিষ্পত্তি হয়েছিল? বিশেষ করে যে বিষয়গুলি নিয়ে আপত্তির কথা সামনে এসেছে, সেগুলি সরাসরি ভোটার তালিকা এবং ভোটাধিকার সংক্রান্ত। রিপোর্ট অনুযায়ী, নতুন ভোটার অন্তর্ভুক্তি, ভোটারদের নাম বাদ দেওয়া ও পুনরায় যুক্ত করা, SIR-সংক্রান্ত আপিল এবং ভোটার তালিকার ডেটাবেসের নিয়ন্ত্রণ নিয়ে আপত্তি উঠেছিল।