১০০% শুল্কের খাঁড়া, রুশ বাণিজ্য নিয়ে চাপ! ডিসেম্বরে ট্রাম্পের দেশে মোদি, হবে দ্বিপাক্ষিক বৈঠক?
রাশিয়া থেকে তেল কিনলেই চাপবে ১০০ শতাংশ শুল্ক। ভারতকে পরোক্ষে এমনই হুমকি দিয়ে রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র। রাশিয়ার সঙ্গে বাণিজ্যে একাধিক শর্তও চাপিয়েছে আমেরিকা। এই আবহেই…
রাশিয়া থেকে তেল কিনলেই চাপবে ১০০ শতাংশ শুল্ক। ভারতকে পরোক্ষে এমনই হুমকি দিয়ে রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র। রাশিয়ার সঙ্গে বাণিজ্যে একাধিক শর্তও চাপিয়েছে আমেরিকা। এই আবহেই এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমেরিকা সফর ঘিরে শুরু হয়েছে চর্চা। ২০২৬ সালের ডিসেম্বরেই নাকি আমেরিকায় পা রাখতে চলেছেন মোদি। ফ্লোরিডায় আয়োজিত G20 Leaders’ Summit-এ যোগ দেবেন বলেই তাঁর এই সফর। তবে কেন্দ্র এখনও সরকারি ভাবে কোনও ঘোষণা বা সফরের দিনক্ষণ জানায়নি।
ফ্লোরিডার মিয়ামিতে আগামী ১৪ ও ১৫ ডিসেম্বর G20 Leaders’ Summit অনুষ্ঠিত হওয়ার কথা। এখানে বিশ্বের একাধিক দেশের প্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবারের সম্মেলনের আয়োজক। ইন্ডিয়া টুডের প্রতিবেদন বলছে এই সম্মেলনে যোগ দিতে পারেন নরেন্দ্র মোদি। তবে কোনও আনুষ্ঠানিক ঘোষণা নয়াদিল্লি থেকে করা হয়নি, কারণ বিদেশ সফরের বিষয়ে সরকার নির্দিষ্ট সময়ের কাছাকাছি আনুষ্ঠানিক ঘোষণা করে থাকে।
ট্রাম্পের সঙ্গে বৈঠক হবে কি?
এই সফরের সবচেয়ে বড় প্রশ্ন, আমেরিকা গেলে কি মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করবেন মোদি? সেক্ষেত্রে তাঁর দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। জানা গিয়েছে, দুই দেশের মধ্যে বাণিজ্য ও অন্যান্য দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা হতে পারে। ফলে টানাপোড়েন ও সংঘাতের আবহে মোদি ও ট্রাম্পের বৈঠকের দিকে নজর থাকবে আন্তর্জাতিক মহলের।
মার্কিন যুক্তরাষ্ট্রে G20 সম্মেলনে যোগ দেওয়ার পর মোদি যেতে পারেন কানাডায়। দুই দেশ ২০২৬ সালের মধ্যেই Comprehensive Economic Partnership Agreement (CEPA) চূড়ান্ত করার বিষয়ে সম্মত হতে পারে। কানাডার বাণিজ্যমন্ত্রী জানিয়েছেনদুই দেশেরমধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও দৃঢ় করার লক্ষ্যে কাজ করতে আশাবাদী তাঁরা।
Advertisements