Bigg Boss Bangla: নন্দিনীর হাতে সৃজলা আহত হতেই বিশেষ বার্তা নন্দিনীর বাবার, 'গর্ব' করে যা বললেন তাতে বিতর্ক বাড়ল নেটপাড়ায়! | Srijla guha injured nandini father controversial statement bigg boss bangla - 24 Ghanta Bangla News
Home

Bigg Boss Bangla: নন্দিনীর হাতে সৃজলা আহত হতেই বিশেষ বার্তা নন্দিনীর বাবার, ‘গর্ব’ করে যা বললেন তাতে বিতর্ক বাড়ল নেটপাড়ায়! | Srijla guha injured nandini father controversial statement bigg boss bangla

Spread the love

‘বিগ বস বাংলা’র ঘরের সাম্প্রতিকতম ঘটনাকে কেন্দ্র করে এই মুহূর্তে উত্তাল নেটদুনিয়া। ক্যাপ্টেনসি অর্জনের লড়াইতে কাঠের ঘোড়ার এক বিশেষ টাস্কে প্রতিযোগী নন্দিনীর বেপরোয়া ধাক্কায় গুরুতর আহত হলেন জনপ্রিয় অভিনেত্রী সৃজলা গুহ।

টাস্কের শুরুতেই বিগ বসের স্পষ্ট নির্দেশ ছিল—প্রতিযোগীদের সঙ্গে কোনওপ্রকার শারীরিক নিগ্রহ, ধাক্কাধাক্কি বা হিংস্র আচরণ করা যাবে না। কিন্তু খেলা এগোনোর সঙ্গে সঙ্গেই নিয়মনীতির তোয়াক্কা না করে আগ্রাসী রূপ ধারণ করেন নন্দিনী। অভিযোগ, সৃজলার সঙ্গে কথার ছলে আচমকাই তাঁর কাঠের ঘোড়াটি সজোরে উল্টে দেন তিনি। নিমেষের মধ্যে ভারি কাঠের ঘোড়াসহ শক্ত মেঝেতে আছড়ে পড়েন সৃজলা! যে ভিডিয়ো এখন সোশাল মিডিয়ায় তুমুল ভাইরাল।

ভিডিয়ো দেখা গিয়েছে, পড়ার তীব্রতায় যন্ত্রণায় চিৎকার করে কেঁদে ওঠেন অভিনেত্রী এবং মেঝেতেই ছটফট করতে থাকেন সৃজলা। এই অনাকাঙ্ক্ষিত দৃশ্য দেখে ক্ষোভে ফেটে পড়েন অন্য এক প্রতিযোগী সোহিনী। নন্দিনীর দিকে আঙুল তুলে তিনি সোচ্চার হন, “অসভ্যতার সব সীমা পেরিয়ে গিয়েছে এবার!” পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে দেখে বিগ বস অবিলম্বে খেলা থামিয়ে সৃজলাকে চিকিৎসার জন্য স্টোর রুমে পাঠানোর ব্যবস্থা করেন।

পর্দায় এই দৃশ্য সম্প্রচারিত হতেই নেটপাড়ায় প্রতিবাদের ঝড় ওঠে। দর্শকদের একাংশ একে কেবল ‘খেলার অংশ’ বলতে নারাজ; বরং নন্দিনীকে শো থেকে বের করে দেওয়া এবং বয়কট করার দাবি তুলতে শুরু করেন। পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে বুঝে নন্দিনীর জনসংযোগ দল সকালে ড্যামেজ কন্ট্রোলে নেমে একটি আনুষ্ঠানিক বার্তা জারি করে। সেখানে লেখা হয়—“গতকাল টাস্কে যা ঘটে গিয়েছে, তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। সৃজলাকে আঘাত করার কোনও উদ্দেশ্য নন্দিনীর ছিল না, ঘটনাটি সম্পূর্ণ অনিচ্ছাকৃত। একটা অসাবধান মুহূর্ত দিয়ে কারও পুরো ব্যক্তিত্ব বিচার করা অনুচিত।”

নন্দিনীর বাবার পোস্ট—

Nand

তবে বিতর্ক নতুন করে ডানা মেলে নন্দিনীর বাবা সন্দীপ দত্তের সোশাল মিডিয়ার একটি পোস্টে। মেয়ের হয়ে সাফাই গেয়ে তিনি লেখেন, “আপনারা কি সত্যিই মনে করেন ও ইচ্ছে করে এই কাজটা করেছে? আমরা উদ্বেগে ঘুমোতে পারছি না। এটা তো খেলারই একটা অংশ ছিল। এমন চোট লাগবে তা কি কেউ আগে থেকে বুঝতে পারে? আপনারা যা খুশি বলতে পারেন, তবে আমার স্ট্যান্ড একটাই—মেয়ের পারফরম্যান্সে আমি গর্বিত।”

মেয়ের এই আচরণের পরেও বাবার এই নির্লিপ্ত ‘গর্ব’ প্রকাশ দেখে ক্ষোভ দ্বিগুণ হয়ে উঠেছে নেটিজেনদের। কটাক্ষ করে এক নেটিজেনরা লিখেছেন, “উনি মানসিকভাবে অসুস্থ, অবিলম্বে চিকিৎসা দরকার! মেয়ে যাই অপরাধ করুক না কেন, উনি বলবেন মেয়ের জন্য উনি গর্বিত।” আবার অন্য এক ক্ষুব্ধ অনুরাগী লিখেছেন, “এমন অমানবিক মানসিকতা তৈরি করা কি মুখের কথা? গর্ব তো হবেই!” কেউ কেউ আবার এক পদক্ষেপে এগিয়ে মন্তব্য করেছেন, “যেমন গাছ, তেমনই তার ফল!”

যদিও নন্দিনীর অল্পসংখ্যক অনুরাগী দাবি করেছেন যে ট্রফি জেতার জন্য টাস্কে এমন আগ্রাসন স্বাভাবিক, তবে সাধারণ দর্শকদের বড় অংশ এই যুক্তি মানতে নারাজ। এখন দেখার নন্দিনীর এমন আচরণে কতটা বদলায় বিগ বসের সমীকরণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *