ফের বহরমপুর থানায় হাজিরা হুমায়ুনের
অডিয়ো ক্লিপ কাণ্ডে ফের বহরমপুর থানায় হাজিরা দিলেন আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান তথা নওদার বিধায়ক হুমায়ুন কবীর। এর আগে গত ২১ সেপ্টেম্বর তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডেকে পাঠানো হয়েছিল। সে দিন প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। এর পরে বুধবার তাঁকে ফের তলব করা হয়। সেই মতো নির্দিষ্ট সময়ের মধ্যে সকাল ১১টা নাগাদ বহরমপুর থানায় এসে হাজির হন হুমায়ুন।