নিম্নচাপে উত্তাল দিঘার সমুদ্র, বৃষ্টি-ঝোড়ো হাওয়ার আশঙ্কা
বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের প্রভাবে পূর্ব মেদিনীপুরের উপকূলীয় এলাকায় আবহাওয়ার পরিবর্তনের আশঙ্কা। দিঘা, শঙ্করপুর, জুনপুট ও পেটুয়াঘাটে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তাল হতে পারে সমুদ্রও। IMD-এর সতর্কতা অনুযায়ী, আগামী কয়েকদিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টি, কোথাও ভারী বৃষ্টি, বজ্রবিদ্যুৎ ও দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে এবং সমুদ্রে থাকা মাছ ধরার নৌকাগুলিকে নিরাপদ স্থানে ফিরিয়ে আনার পরামর্শ দেওয়া হয়েছে।