দোকান বসানোর জন্য টাকা চাওয়ার অভিযোগ, কাঠগড়ায় শাসকদল - 24 Ghanta Bangla News
Home

দোকান বসানোর জন্য টাকা চাওয়ার অভিযোগ, কাঠগড়ায় শাসকদল

Spread the love

এই সময়, বরাহনগর: বরাহনগরে বিজেপি নেতাদের বিরুদ্ধে একের পর এক অভিযোগ ওঠায় বিড়ম্বনা বাড়ছে শাসকদলের। এ বার চপের দোকান বসানোর জন্য ৫০ হাজার টাকা তোলা চাওয়ার অভিযোগ উঠল বিজেপির এক মণ্ডল সভাপতি, শক্তিকেন্দ্র প্রমুখ-সহ দলের স্থানীয় নেতাদের বিরুদ্ধে। শুধু তাই নয়, ঠাকুরের বিসর্জন দিতে গিয়ে এক যুবককে মারধর ও খুনের চেষ্টার চেষ্টার অভিযোগ উঠেছে শাসকদলের নেতাদের বিরুদ্ধে। দু’টি ঘটনাতেই থানায় অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ জানিয়েছে, দু’টি ঘটনায় নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। যদিও তাঁদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত বিজেপি নেতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *