নাট্যসংগীতের প্রবহে নজরুল – দেবজিত্ বন্দ্যোপাধ্যায়
বই এর নাম – নাট্যসংগীতের প্রবহে নজরুল
লেখক – দেবজিত্ বন্দ্যোপাধ্যায়
প্রকাশনা সংস্থা – দে’জ
মূল্য – ৪০০ টাকা
বিদ্রোহীর নাট্যগীত
উনিশ শতকের বাংলা নাট্যধারায় নাট্যকাররা গানে ছিলেন স্বনির্ভর। বিশ শতকে ছবিটা কিছুটা বদলাল। গান রচনায় অপারগ বহু নাট্যকারের সহায় হলেন নরেন্দ্র দেব-হেমেন্দ্রকুমার রায়, সর্বোপরি কাজী নজরুল ইসলাম। বিশ-ত্রিশ দশকের সন্ধিকালে ‘নূতনের কেতন’ উড়িয়ে নাট্যসঙ্গীতে ‘কালবোশেখীর ঝড়’ তুললেন নজরুল। শুধু নিজের নাট্যের জন্য নয়, বহু বন্ধুজনের নাট্যের তাগিদেও গান-সুর-আবহ রচনায় মাত করেছেন শ্রোতা-দর্শকের অন্দরমহল, জনজীবনের বহির্মহল। প্রয়োজনীয় সংরক্ষণের অভাবে হারিয়ে গেছে বহু সুর-তাল-ছন্দ। হারিয়েছে বহু নাট্যসঞ্চার। মঞ্চ-রেকর্ড-বেতারের বিস্মৃত অতীতের পূর্বাপর ইতিহাস ঘিরে নজরুলের নাট্য সঙ্গীতের তথ্যনিষ্ঠ প্রকাশ এই বই।