জীবনের খেরোখাতা - নেপালচন্দ্র ঘোষ - 24 Ghanta Bangla News
Home

জীবনের খেরোখাতা – নেপালচন্দ্র ঘোষ

Spread the love

বই এর নাম – জীবনের খেরোখাতা

লেখক – নেপালচন্দ্র ঘোষ

প্রকাশনা সংস্থা – সাহিত্যলোক

মূল্য – ৫০০ টাকা

প্রকাশকের জীবন

প্রকাশক ও মুদ্রক হিসেবে নেপালচন্দ্র ঘোষ পড়াশোনার জগতে একটি সুপরিচিত নাম। গ্রামের খড়ের চাল আর মাটির ঘরের বাড়িতে বড় হওয়া মানুষটা জীবিকার সন্ধানে মাত্র পনেরো বছর বয়সে কলকাতায় আসেন। প্রায় দশ বছর শিক্ষানবিশ থাকার পর ছাপাখানার কাজের সঙ্গে যুক্ত হয়েছিলেন তিনি। তাঁর নিজের প্রকাশনা ‘সাহিত্যলোক’-এর সূচনা হয় ১৯৭০ সালে। এই প্রকাশনার পাশাপাশি নিজের জন্মভূমিতে নিরক্ষরতা দূর করার তাগিদে ‘কমলা ঘোষ স্মৃতি গ্রামীণ গ্রন্থাগার’ স্থাপনে উদ্যোগ নেন। এখনও বহু নবীন ও প্রবীণ মানুষের পাঠ গ্রহণের আশ্রয় এই গ্রন্থাগার। বর্ণময় প্রকাশনা জীবন-সহ তাঁর জীবনের এমনই নানা বিচিত্র দিক উঠে এসেছে এই বইতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *