‘জলে, হাওয়ায় শিল্প হয় না’, পুজোর আগেই নতুন শিল্পনীতি চালুর ঘোষণা শুভেন্দুর
তবে ডবল ইঞ্জিন সরকারে ফের শিল্পের পুনরুদ্ধারে কাজ শুরু হয়েছে বলে জানালেন তিনি। শুভেন্দু বলেন, ‘এখন আর সিন্ডিকেট, তোলাবাজি নেই। শিল্প বা ব্যবসার জায়গায় কেউ বিরক্ত করলে টোল ফ্রি ১৫৫৩৩৫ নম্বরে ফোন করুন। তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ পুজোর আগেই নিউ ইন্ডাস্ট্রিয়াল পলিসি আসছে বলেও জানিয়ে দেন তিনি। সরাসরি বলে দেন, ‘১০০ কোটির বেশি বিনিয়োগ করলে মিউটেশন, বিল্ডিং প্ল্যানের জন্য কোথাও যেতে হবে না। সব একজায়গায় হবে।’