Mukundapur Clash: উপাসনাকে ছোড়া হল ডিম, চলল লাঠিচার্জ, ভরসন্ধ্যায় তুমুল উত্তেজনা মুকুন্দপুরে

দফায় দফায় উত্তেজনা বাড়ছে মুকুন্দপুরে। মমতা তৃণমূল ও বিজেপির সংঘর্ষের উত্তপ্ত পরিস্থিতি। পার্টি অফিস দখল করার অভিযোগ তুলে পথে নামেন মমতা তৃণমূলের কর্মীরা। মিছিল করছিলেন তাঁরা। সেই মিছিলকে কেন্দ্র করেই অশান্তির সূত্রপাত হয়। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করে পুলিশ। মমতা তৃণমূলের কর্মীদের উপর আক্রমণ করা হয়েছে বলে অভিযোগ। বিজেপির দাবি, তাঁদের এক কর্মী মিছিলের ভিডিয়ো রেকর্ড করছিলেন, সেই সময়ই তাঁর উপর হামলা হয়।
মঙ্গলবার বিকেলে মিছিল শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়। উপাসনা চৌধুরী সহ দলের মহিলা কর্মীদের লক্ষ্য করে ডিম ছোড়া হয়েছে বলেও অভিযোগ। পুলিশ প্রাথমিকভাবে দুই দলের কর্মীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে।
সবিস্তারে আসছে…