CSK New Coach 2026: সিএসকে-তে ফ্লেমিং যুগের অবসান, ধোনির প্রাক্তন সতীর্থই রুতুরাজদের হেডস্যার! | EX Indian Cricketer Zaheer Khan Named CSK Head Coach, Set to Succeed Stephen Fleming - 24 Ghanta Bangla News
Home

CSK New Coach 2026: সিএসকে-তে ফ্লেমিং যুগের অবসান, ধোনির প্রাক্তন সতীর্থই রুতুরাজদের হেডস্যার! | EX Indian Cricketer Zaheer Khan Named CSK Head Coach, Set to Succeed Stephen Fleming

Spread the love

কলকাতা: একসময় তাঁরা ছিলেন একে অপরের সতীর্থ। প্রথম জন বোলার, দ্বিতীয় জন ব্যাটার। এবার একজনের অধীনে খেলবেন অন্যজন। ২০০৯-২০২৬, দীর্ঘ ১৭ বছর আইপিএল দল চেন্নাই সুপার কিংসের কোচ ছিলেন প্রাক্তন অজি ক্রিকেটার স্টিফেন ফ্লেমিং। এবার তিনি সরে যাচ্ছেন। তাই তাঁর বদলে অন্য ক্রিকেটারকে কোচ করল চেন্নাই। ভারতীয় দলে বহু বছর খেলা জাহির খানকে নতুন কোচ করল সিএসকে। ২০১১ সালে ওডিআই বিশ্বকাপজয়ী ভারতের দলে ছিলেন জাহির। তাই তাঁকে সুযোগ দেওয়া হল এবার অন্য ভূমিকাতে।

৪৭ বছর বয়সী জাহির আগে যুক্ত ছিলেন মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৮ থেকে ২০২২ পর্যন্ত প্রথমে Director Of Cricket Operations ও পরে Global Head Of Development হিসেবে কাজ করেন তিনি। ২০২৪ সালে লখনউ সুপার জায়ান্টসের মেন্টর ছিলেন তিনি। তবে লখনউ দলে এক বছরের জন্য ছিলেন তিনি। জানা গিয়েছে, আপাতত এক বছরের চুক্তিতেই সিএসকেতে যোগ দিলেন জাহির। তবে পরবর্তীতে তাঁর চুক্তির মেয়াদ বাড়ানোর সুযোগ আছে। সিএসকে-র ম্যানেজিং ডিরেক্টর কাশি বিশ্বনাথন জানিয়েছেন, জাহিরের নাম প্রথমে ধোনির প্রস্তাব করেছিলেন। ক্রিকেট ম্যানেজমেন্ট টিমের রুপা গুরুনাথ ও অধিনায়ক ঋতুরাজ গাড়কোয়াড়ও মনে করেন, এই পদের জন্য জাহির উপযুক্ত। আইপিএলে মুম্বই এবং লখনউ – দুই ফ্র্যাঞ্চাইজির সঙ্গেই কাজ করার অভিজ্ঞতা তাঁর সিদ্ধান্তের ক্ষেত্রে আরও জরুরি হয়েছে। হেমঙ্গ বাদোনিও হেড কোচ হওয়ার দৌড়ে ছিলেন। তবে বিভিন্ন প্রার্থীর সঙ্গে আলোচনা করার পর শেষ অবধি জাহিরকেই বেছে নিল টিম সিএসকে।

নতুন হেড কোচকে তাঁর নিজস্ব সাপোর্ট স্টাফ বেছে নেওয়ার স্বাধীনতা দিয়েছে সিএসকে। জাহির ইতিমধ্যেই সেই বিষয়ে কিছুটা সময় চেয়েছেন ও ফ্র্যাঞ্চাইজিও তাতে সম্মতি দিয়েছে। বর্তমান দলের সঙ্গে থাকা শ্ৰীধৰণ শ্রীরাম ও রাজীব কুমার নিজেদের দায়িত্বে বহাল থাকতে পারেন। পাশাপাশি ব্যাটিং কোচও খুঁজছে চেন্নাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *