সাবান, শ্যাম্পু এবং টুথপেস্ট আমিষ না নিরামিষ? নির্দিষ্ট চিহ্ন দিয়ে জানাতে হবে, নির্দেশ কেন্দ্রের - 24 Ghanta Bangla News
Home

সাবান, শ্যাম্পু এবং টুথপেস্ট আমিষ না নিরামিষ? নির্দিষ্ট চিহ্ন দিয়ে জানাতে হবে, নির্দেশ কেন্দ্রের

Spread the love

সাবান, শ্যাম্পু এবং টুথপেস্ট-সব যাবতীয় প্রসাধনী এবং নিত্যপ্রয়োজনীয় সামগ্রী প্যাকেটেও এ বার থেকে আমিষ বা নিরামিষ চিহ্ন রাখতে হবে। এই মর্মে নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় সরকার।

সরকার জানিয়েছে, কোনও পণ্য আমিষ না নিরামিষ উপাদান দিয়ে তৈরি কি না, তা জানার অধিকার রয়েছে ক্রেতার। তাই কোনও পণ্য তৈরি যদি আমিষ উপাদান ব্যবহৃত হয়ে থাকে, তা প্যাকেটের গায়ে লাল গোলাকার চিহ্ন দিয়ে বুঝিয়ে দিতে হবে। আর পণ্যে যদি নিরামিষ উপাদান থাকে, তবে তার প্যাকেটের গায়ে সবুজ চিহ্ন রাখতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *