Alipurduar: হনুমান মন্দিরে এ দৃশ্য! তালা খুলতেই চমকে উঠলেন পুরোহিত - Bengali News | Alipurduar: thief stolen everything from hanuman temple in Alipurduar - 24 Ghanta Bangla News
Home

Alipurduar: হনুমান মন্দিরে এ দৃশ্য! তালা খুলতেই চমকে উঠলেন পুরোহিত – Bengali News | Alipurduar: thief stolen everything from hanuman temple in Alipurduar

Spread the love

আলিপুরদুয়ার: বড় রাস্তা। সেই রাস্তা দিয়ে টোটো-অটো-বাইক প্রতিদিন সব চলে। রাস্তার এক পাশে রয়েছে একটি হনুমান মন্দির। প্রতিদিন সেই মন্দিরের পুরোহিত আসেন। পুজো দেন। তবে রবিবারের সকালটা ছিল অন্য়রকম। পুরোহিত এসেছিলেন পুজো দিতে। আর তখনই তিনি যা দেখলেন চমকে গেলেন। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার বক্সাফিডার রোডে ভাঙ্গাপুল এলাকা।

জানা গিয়েছে, শনিবার গভীর রাতে মন্দিরের প্রণামী বাক্সের তালা ভেঙে সর্বস্ব লুঠ করে নিয়ে যায় চোরের দল। মন্দিরের তালা ভেঙে ভিতরে ঢুকলেও খোয়া যায়নি বিগ্রহ। রয়েচে সোনা ও রুপার মুকুট। শুধু মাত্র লুঠ প্রণামী বাক্স। রবিবার সকালে পুরোহিত এসে দেখতে পান মন্দির ও প্রণামী বাক্সের তালা ভাঙা। খবর দেন পুজা কমিটির সদস্যদের।

পুজো কমিটির সদস্য বিষ্ণু ভৌমিক অভিযোগ করেন, আলিপুরদুয়ারে চুরি ছিনতাই বাড়ছে। পুলিশ প্রশাসন ঠুঁটো জগন্নাথ। রাতে টহল নেই। তারা বিষয়টি পুরসভার চেয়ারম্যান ও পুলিশ প্রশাসনকে লিখিত আকারে জানাবেন। আলিপুরদুয়ারে প্রসিদ্ধ ভাঙাপুলে হনুমান মন্দিরে চুরি হওয়ায় উদ্বেগে পুণ্যার্থীরা। মন্দিরের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ব্যাবস্থা নেওয়ার আশ্বাস পুলিশ প্রশাসনের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *