ভারতের ‘ব্রেড বাসকেট’ নামে পরিচিত এই জায়গা, জানেন কেন? - 24 Ghanta Bangla News
Home

ভারতের ‘ব্রেড বাসকেট’ নামে পরিচিত এই জায়গা, জানেন কেন?

Spread the love

wheat

ভারতের এই রাজ্যকে ‘Bread Basket of India’ বা ‘ভারতের রুটির ঝুড়ি’। কেন জানেন?

bread and whaet

কারণ এই রাজ্যে উর্বর জমি, উন্নত সেচব্যবস্থার কারণে বিপুল শস্য উৎপাদন হয়। এই রাজ্য দীর্ঘদিন ধরেই দেশের খাদ্যভাণ্ডারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

corn and wheat

তাই পাঞ্জাবকে ভারতের ব্রেড বাস্কেট বলে। পাঞ্জাবের মাটি মূলত নদীবাহিত পলিমাটিতে সমৃদ্ধ।

wheat

শতদ্রু, বিপাশা ও রাভি-সহ বিভিন্ন নদীর জল এবং সেচব্যবস্থা কৃষিকাজকে সহজ করেছে। ফলে এখানে বছরে বিপুল পরিমাণ জমিতে চাষ করা সম্ভব হয়।

man showing whaet

পাশাপাশি, পাঞ্জাবের এই পরিচয়ের সবচেয়ে বড় কারণ গম ও ধানের ব্যাপক উৎপাদন। এখানকার উৎপাদিত শস্য দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করা হয়।

breads

গমের পাশাপাশি পাঞ্জাবে ধান, ভুট্টা, যব ও বিভিন্ন ডালেরও চাষ হয়। তবে গম ও ধানই রাজ্যের কৃষি অর্থনীতি এবং জাতীয় খাদ্যশস্যের মজুতে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

different types of bread

এর ফলে এখানে মক্কি দি রোটি, ফুলকা, তন্দুরি রুটি ও পরোটা-র মতো খাবারও খুব জনপ্রিয়।

wheat bowl

তবে শুধু পাঞ্জাবই নয়, হরিয়ানা এবং পশ্চিম উত্তরপ্রদেশও ভারতের খাদ্যশস্য উৎপাদনে গুরুত্বপূর্ণ। তবু ঐতিহাসিক ভূমিকা এবং জাতীয় খাদ্য মজুতে দীর্ঘদিনের অবদানের কারণে পাঞ্জাব ‘Bread Basket of India’ নামে বেশি পরিচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *