‘বিপুল সম্ভাবনা রয়েছে’, মামদানিকে প্রশংসায় ভরিয়ে দিলেন ট্রাম্প, তৃতীয় বৈঠকে কী নিয়ে আলোচনা হলো?
নিউ ইয়র্কের মেয়র নির্বাচনের আগে কুইন্সের সানিসাইড ইয়ার্ড এলাকায় ১২ হাজার বাড়ি তৈরির প্রতিশ্রুতি দিয়েছিলেন মামদানি। যাতে নাম মাত্র দামে মাথা গোঁজার ঠাঁই পান নিম্নবিত্তরা। এদিনের বৈঠকের পরে ট্রাম্প বলেন, ‘ওই এলাকাটা নিয়ে গত ৫০ বছর ধরে আলোচনা চলছে। এ বার হয়তো শেষ পর্যন্ত কাজটা হবে।’ নিউ ইয়র্কের অভিবাসীদের নিরাপত্তা নিয়েও ট্রাম্পের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন মামদানি। তাঁর কথায়, ‘কোন কোন ক্ষেত্রে সিটি প্রশাসন এবং কেন্দ্রীয় সরকার একসঙ্গে কাজ করতে পারে, তা নিয়েই মূলত কথা বলেছি আমরা।’