‘আলবিদা ক্যানিং’ পোস্ট করে ভবানী ভবনে, সিআইডিতে হাজিরার পরেই অসুস্থ বিধায়ক
এই সময়: ভবানী ভবনে হাজিরার কয়েক ঘণ্টা আগে সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্টে তিনি লিখেছিলেন, ‘আলবিদা ক্যানিং, ফিরে দেখা হবে, কথা হবে।’ সোমবার ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসের এই পোস্ট ঘিরে শুরু হয়েছিল জল্পনা। তার পরে নির্ধারিত সময়ের কিছুটা আগেই অবশ্য ভবানী ভবনে পৌঁছন তিনি। হাজিরার পরে হঠাৎ শ্বাসকষ্টের সমস্যা দেখা দেওয়ায় তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যান সিআইডি–র গোয়ন্দারা। রাতে হাসপাতাল থেকে পরেশরাম বাড়ি ফিরে যান বলে সূত্রের খবর।