Nausad Siddiki: ‘তারা কীভাবে রাতারাতি ‘রেকগনাইজড পার্টি’ হয়ে গেল?’, এবার সরাসরি আদালতে গিয়েই প্রশ্ন তুললেন নওশাদ | TMC Symbol Row: Naushad Siddiqui Moves Calcutta High Court Over ‘Envelope’ Symbol
কলকাতা: ‘খাম’ নিয়ে টানাটানি অব্যাহত। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের নতুন নাম হয়েছে গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস। প্রতীক নাম খাম। এদিকে, আইএসএফের প্রতীকও ‘খাম’। এবার প্রতীক নিয়ে হাইকোর্টের দারস্থ নওশাদ সিদ্দিকি। উপ নির্বাচন বিধানসভা নির্বাচনের অংশ। তাহলে প্রতীক কেন কেড়ে নেওয়া হল? বিধায়কের প্রশ্ন, নোটিস পর্যন্ত দেওয়া হয়নি। কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে মামলা দায়ের করা হয়েছে।
প্রতীক নিয়ে আপত্তি জানিয়ে ইতিমধ্যেই নির্বাচন কমিশনের দ্বারস্থ হন নওশাদ। চিঠি দিয়েছেন তিনি। গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসকে ‘খাম’ প্রতীক দেওয়ার প্রসঙ্গ তুলে নওশাদের প্রশ্ন, যে দলটি আগে ছিলই না, তারা কীভাবে রাতারাতি ‘রেকগনাইজড পার্টি’ হয়ে গেল?” তাঁর অভিযোগ, নির্বাচন কমিশনের প্রতীক সংক্রান্ত সিদ্ধান্তের পিছনে যে প্রক্রিয়া রয়েছে, তা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। এই কারণেই কমিশনের কাছে লিখিত অভিযোগ জানানো হয়েছে বলে দাবি তাঁর।
বিস্তারিত আসছে…