মহার্ঘ্য পেঁয়াজে চোখে জল গৃহস্থের, উৎসবের মরশুমে কমবে দাম?
দেশের সর্বত্র এখন গড়ে ৬০-৭০ টাকা কিলো দরে খুচরো বিক্রি হচ্ছে পেঁয়াজ৷ এই দাম নিয়ন্ত্রণের লক্ষ্যে এ বার কোমর বেঁধে নামতে চলেছে কৃষি মন্ত্রক৷ সরকারি সূত্রের দাবি, আগামী মাস থেকে সারা দেশে শুরু হতে চলা উত্সবের মরশুমের আগেই পেঁয়াজকে মধ্যবিত্তের নাগালে আনতে হবে, দাম নিয়ন্ত্রণ করতে হবে যে কোনও ভাবে— কৃষি মন্ত্রককে সাফ জানিয়েছে প্রধানমন্ত্রীর দপ্তর৷ এর পরেই পেঁয়াজের জোগান স্বাভাবিক রেখে দাম নিয়ন্ত্রণের উপরে জোর দিতে চলেছে কৃষি মন্ত্রক, এমনই দাবি সরকারি সূত্রে৷