চার বিঘা জমি দখলের অভিযোগ, জেলাশাসকের দ্বারস্থ পূর্ণদাস বাউল - 24 Ghanta Bangla News
Home

চার বিঘা জমি দখলের অভিযোগ, জেলাশাসকের দ্বারস্থ পূর্ণদাস বাউল

Spread the love

শিল্পী পূর্ণদাস বাউলের জমি দখলের অভিযোগ উঠল বীরভূমে। এই অভিযোগে মঙ্গলবার জেলাশাসকের দ্বারস্থ হন পূর্ণদাস ও তাঁর ছেলে দিব্যেন্দু দাস বাউল। এ বিষয়ে বীরভূমের জেলাশাসক ধবল জৈনের সঙ্গে যোগাযোগ করেছিল এই সময় অনলাইন। জেলাশাসক বলেন, ‘জমি সংক্রান্ত বিষয় নিয়ে ওঁরা এসেছিলেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

পূর্ণদাস বাউলের অভিযোগ, ইলামবাজারের কামারপাড়া এলাকায় তাঁদের যে চার বিঘা জমি রয়েছে, তা দখল করে রেখেছেন সুকুল টুডু নামে এক ব‍্যক্তি। বার বার বলেও সেই জমি উদ্ধার করা যায়নি। দিব্যেন্দু বলেন, ‘আগের সরকারের আমলে অনুব্রত মণ্ডল, চন্দ্রনাথ সিংয়ের মদত ছাড়া জেলায় কিছু হতো না। এই ঘটনায় তাঁদের প্রত্যক্ষ মদত আছে। সেই জমি ফেরত পেতেই জেলাশাসকের কাছে এসেছিলাম।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *