পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর থেকে তোলা দাবি, কৃষ্ণেন্দুর প্রাক্তন বাউন্সার গ্রেপ্তার
ধৃতদের মধ্যে রজতের বাড়ি ইংরেজবাজারের বিবিগ্রাম এলাকায়। সনু বিহারের খাগারিয়া এলাকার বাসিন্দা। শনিবার রাতে প্রথমে সনুকে বিহার থেকে গ্রেপ্তার করা হয়। ধৃতকে প্রশ্ন করে রজতের হদিশ পায় পুলিশ। এরপরে সেই রাতেই ইংরেজবাজার শহর থেকে গ্রেপ্তার করা হয় রজতকে। ফাইজুদ্দিন বলেন, ‘আমায় ফোন করে লাগাতার হুমকি দেওয়া হচ্ছিল। আমি অবৈধ ভাবে ব্যবসা করি না। তা হলে কেন তোলা দিতে যাব? তাই পুলিশের দ্বারস্থ হই।’ ধৃত রজত প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দুর প্রাক্তন বাউন্সার হওয়ায় খোঁচা দিতে ছাড়েননি বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সভাপতি অজয় গঙ্গোপাধ্যায়। তাঁর কথায়, ‘তৃণমূল ক্ষমতায় থাকাকালীন রজতকে প্রাক্তন মন্ত্রীর সঙ্গে বাউন্সার হিসেবে অনেক জায়গায় ঘোরাঘুরি করতে দেখেছি। এখন শুনছি, তিনি নাকি পুলিশ পরিচয় দিয়ে তোলাবাজি করছিলেন।’